একুশে ফেব্রুয়ারি আজ শুধু বাঙালির শোক দিবস নয়, একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। বাঙালি আজ একুশ পালন করে গর্ব ও ভাষার প্রতি ভালোবাসা নিয়ে। কবি অনিল সরকারের লেখা একুশে ফেব্রুয়ারি কবিতার চরণ ‘একুশ বাঁচে অবিরত’ এই পঙ্ক্তি উপজীব্য করে দেশীয় ফ্যাশন হাউস সাদাকালো তাদের একুশের পোশাকের কালেকশন সাজিয়েছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, উত্তরীয়সহ থাকছে যুগল ও বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম একুশের বিশেষ পোশাক। কবিতার চরণের সঙ্গে বাংলার বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট এবং এমব্রয়ডারিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সাদাকালোর সব শোরুমে চলছে একুশের পোশাক প্রদর্শনী।
Related Projects
টুয়েলভ উইন্টার কালেকশন
- November 13, 2024
'উইন্টার ভয়েজ' শিরোনামের এ সংগ্রহে পোশাক নকশায় পরিশীলতা ও বোল্ডনেস ধরে রেখেছে ব্র্যান্ডটি
যশোরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস ও নায়ক ইমন
- January 29, 2024
যশোরে রবিবার (২৮ জানুয়ারি ২০২৪)…

