বিভিন্ন পার্লার ও সেলুনে কেটে রাখা চুল বিক্রি করে দেশের পাশাপাশি বিদেশি মুদ্রাও আসছে। গত অর্থবছরে বিভিন্ন দেশে এই চুল রপ্তানি করে আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। আগে পার্লারগুলোতে ছোট চুলের দাম থাকলেও এখন লম্বা চুলের কদর বেশি। এসব কাটা চুল প্রতি কেজি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। তবে চুলের আকার লম্বায় হতে হবে আট ইঞ্চি। আইল্যাশ বা চোখের পাপড়ি তৈরিতে এবং পরচুলা বানাতেও কাটা চুল ব্যবহৃত হয়। ভারতে সবচেয়ে বেশি যাচ্ছে এই চুল। সবচেয়ে বেশি মুদ্রা এসেছে ২০১৫-১৬ অর্থবছরে, ১ কোটি ১৪ লাখ ডলার। এ খাত যথেষ্ট সম্ভাবনা জাগাচ্ছে বলে মনে হচ্ছে।
Related Projects
বসন্ত আয়োজনে রঙ বাংলাদেশ
- January 21, 2024
এবার বসন্ত আয়োজনের পোশাক ডিজাইনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফোর এলিমেন্টসের একটি-- আর্থ বা মাটি । মাটির নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে রং-নকশায়

