বিভিন্ন পার্লার ও সেলুনে কেটে রাখা চুল বিক্রি করে দেশের পাশাপাশি বিদেশি মুদ্রাও আসছে। গত অর্থবছরে বিভিন্ন দেশে এই চুল রপ্তানি করে আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। আগে পার্লারগুলোতে ছোট চুলের দাম থাকলেও এখন লম্বা চুলের কদর বেশি। এসব কাটা চুল প্রতি কেজি ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। তবে চুলের আকার লম্বায় হতে হবে আট ইঞ্চি। আইল্যাশ বা চোখের পাপড়ি তৈরিতে এবং পরচুলা বানাতেও কাটা চুল ব্যবহৃত হয়। ভারতে সবচেয়ে বেশি যাচ্ছে এই চুল। সবচেয়ে বেশি মুদ্রা এসেছে ২০১৫-১৬ অর্থবছরে, ১ কোটি ১৪ লাখ ডলার। এ খাত যথেষ্ট সম্ভাবনা জাগাচ্ছে বলে মনে হচ্ছে।
Related Projects
অর্থহীনের ‘সিক্রেট লিসেনিং পার্টি’
- October 12, 2025
'ফিনিক্সের ডায়েরি ২' অ্যালবামটির মাধ্যমে ব্যান্ডটি প্রথমবারের মতো তাদের নতুন জনরা 'বাংলা ন্যু মেটাল'-এর পরিচয় করিয়ে দিচ্ছে
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ফটোগ্রাফি এক্সিবিশন ও ফটোগ্রাফার সংবর্ধনা
- February 23, 2025
আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফির ক্রমবিকাশ ও এর পেছনের প্রতিভাবান শিল্পীদের সম্মানিত করা

