নতুন কোনো প্রসাধন ট্রাই করার আগে সব সময়ই প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ দেন ডার্মাটোলজিস্টরা। সে ক্ষেত্রে হাতের ভেতর দিকে কিংবা ভ্রুর পাশে ২ সেন্টিমিটার জায়গা ছেড়ে খানিকটা কসমেটিক মাখিয়ে সারা রাত রেখে দিতে হয়। যদি তা ত্বকে সহ্য না হয়, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রি-অ্যাকশন হবে। খুব ভালো হয় যদি চার-পাঁচ দিন টানা ব্যবহার করার পর কোনো প্রসাধন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। সামান্যতম অসুবিধা, জ্বালা ভাব বা র্যাশ হলেও ধরে নিতে হবে যে, সেটি ব্যবহারের অনুপযোগী। যারা একজিমা, অ্যাটোপিক, ডারমাটাইটিস, অ্যালার্জিক ডারমাটাইটিস, সোরাইসিস আর ইউটিক্যারিয়ায় ভুগছেন, তাদের ক্ষেত্রে তো প্যাচ টেস্ট বাধ্যতামূলক। রেনিটল, গ্লাইকোলিক অ্যাসিড এবং হাইড্রোকুইনোনের মতো উপাদানযুক্ত কসমেটিক ব্যবহারে অনেক সময় স¦াভাবিক ত্বকেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। সে ক্ষেত্রে প্যাচ টেস্টে সহজেই বের করে ফেলা যায় কোন উপাদানগুলো ত্বকে সমস্যা সৃষ্টির কারণ। কিছু কিছু উপাদান আছে, যা ক্ষতির হলেও বেশ কিছু প্রসাধনে ব্যবহার করা হয়। তাই নতুন কোনো কসমেটিক কেনার আগে অবশ্যই খুঁটিয়ে পড়ে নেওয়া উচিত, তাতে কী কী আছে।
Related Projects
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহকসেবা চালু বাংলালিংকের
- October 9, 2025
এর ফলে গ্রাহকেরা আরও দ্রুত সমাধান পাবেন এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে
ডিভাইসের সর্বোচ্চ মান নিশ্চিতে অপোর ‘অ্যাপেক্স গার্ড’
- November 19, 2025
স্মার্টফোনের কাছ থেকে ক্রেতারা যা আশা করেন, তার সবই নতুন এই ধারণার মাধ্যমে নিয়ে আসা হয়েছে
এলো মীর সিরামিকের ‘ক্লিও’
- February 2, 2026
দীর্ঘদিনের আস্থা এবং 'বি উইথ দ্য বেস্ট' ভাবনাকে কেন্দ্র করে, 'দ্য সিরামিক অব মডার্ন লিভিং' স্লোগানে
ট্রান্সকম ডিজিটালে হায়ার ফ্ল্যাগশিপ এক্স৯ সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার
- March 10, 2026
এতে রয়েছে ভাইব্রেন্ট 'কালার এআই ডিসপ্লে' এবং 'এআই ওয়াশ' প্রযুক্তি, যা কাপড়ের ধরন ও ওজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ওয়াশিং সাইকেল নির্ধারণ করে

