নেইলপলিশের শেড বাছাই কিন্তু সহজ কাজ নয়। স্কিন টোনের সঙ্গে মানিয়ে সবচেয়ে সুন্দর রঙটা বেছে নিতে হাজারটা নেইল পলিশ তো আর নখে পরা সম্ভব নয়। সে ক্ষেত্রে দারুণ এক উপায় উদ্ভাবন করেছে নেইল ল্যাকার কোম্পানি এল.বি.কে। সম্প্রতি তারা বাজারে এনেছে ৪৮টি শেডের একটি নেইলপলিশ রেঞ্জ। দশ ডলার দামের এই প্রডাক্টগুলোর আসল, কারিশমা এদের ক্যাপে। বিশেষভাবে তৈরি এই সোয়াচড ক্যাপে জুড়ে দেওয়া হয়েছে নেইলপলিশের আসল শেডে রাঙানো একটি করে নখ। ফলে শুধু ক্যাপের নিচে আঙুল পুরে নিলেই বোঝা যাবে, নেইল পেইন্টটি হাতে কেমন মানাবে। রেঞ্জের প্রতিটি নেইলপলিশ ভেগান ফ্রেন্ডলি। সেই সঙ্গে প্যারাবেন, ক্যামফর, ফর্মাল্ডেহাইড এবং রেসিনের মতো টক্সিন ফ্রি।
Related Projects
রিভো নিয়ে এলো ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩
- September 22, 2024
এই মোটরসাইকেলগুলো যাতায়াত মাধ্যমে বিপ্লব ঘটানোর পাশাপাশি মানুষ ও দেশের জন্য একটি পরিবেশবান্ধব, টেকসই পরিবহন ব্যবস্থার সূচনা করতে ভূমিকা রাখবে
কোকা-কোলা ও কেওক্রাডংয়ের সমুদ্র পরিচ্ছন্নতা কার্যক্রমের ১০ বছর পূর্তি
- December 23, 2020
কোকা-কোলা বাংলাদেশ এবং 'ওশান কনজারভেন্সি'র…
কিউরিয়াস-এর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
- March 27, 2021
দেশব্যাপী বিভিন্ন আয়োজনে উদ্যাপিত হচ্ছে…

